মহান বিজয় দিবসে বরিশাল দক্ষিণ জাতীয়তাবাদী তাঁতীদলের বিজয় র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 16, 2025, 21:17 PM
মহান বিজয় দিবসে বরিশাল দক্ষিণ জাতীয়তাবাদী তাঁতীদলের বিজয় র‍্যালি
সংবাদটি শেয়ার করুন....

সাদ্দাম হোসেন।

বিজয় দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালিতে প্রধান উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের সভাপতি এস. এম. মাইনুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সুমন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন ফরাজী, সহ-সভাপতি মোঃ জামাল হোসেন ফকির, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ হোসেন রাশেদ ও গোলাম কিবরিয়া লাভলু, নেতা সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ মোমেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান মুন্না।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক রাজীব খান এবং সদস্য সচিব মিরাজ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।