রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় আবুল কালাম শাহিনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 30, 2026, 14:24 PM
রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় আবুল কালাম শাহিনের শুভেচ্ছা
সংবাদটি শেয়ার করুন....

 

মোঃ সাদ্দাম হোসেন //বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন।

এ উপলক্ষে রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন অ্যাডভোকেট আবুল কালাম শাহিন।

এ সময় তারা দলের সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার বিষয়ে মতবিনিময় করেন।

অ্যাডভোকেট আবুল কালাম শাহিন রুহুল কবির রিজভীর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে তার নেতৃত্বে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।