শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশালে জিয়া শিশু-কিশোর মেলার আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত June 11, 2026, 01:15 AM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের-৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর জিয়া শিশু-কিশোর মেলার উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও জাতীয় উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় নৃত্যবৃন্দের সদস্য ও বরিশাল মহানগর জাসাসের আহ্বায়ক মীর আদনান তুহিন, বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেনসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস আহমেদ। বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের উৎসাহ ও সৃজনশীলতা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।