মোঃ সাদ্দাম হোসেন//গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা ড. জিয়া হায়দার আজ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে খননকৃত ঐতিহাসিক স্বনির্ভর খাল কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর (৫) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুর রহমান, বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমিন, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম আব্বাস, চরকাউয়া ইউনিয়ন বিএনপি নির্বাচন কমিটির সভাপতি এ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান, চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. সালাম তালুকদার, বরিশাল বিএম কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. সজল তালুকদারসহ চরকাউয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ খালের বর্তমান অবস্থা ও স্বনির্ভর কর্মসূচির ঐতিহাসিক গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন এবং এই উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন।