হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 29, 2025, 20:44 PM
হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মারুফ খান, বরিশাল প্রতিনিধি।

দ্বিতীয় দিনের মতো বরিশালের নতুল্লাবাদ এলাকায় হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্রজমোহন কলেজ-এর শিক্ষার্থীরা।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএম কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নতুল্লাবাদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা “হাদি হত্যার বিচার চাই”, “খুনিদের গ্রেপ্তার কর”, “ন্যায়বিচার নিশ্চিত কর”—এমন বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ কর্মসূচিতে বিএম কলেজের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ড একটি নির্মম ও ন্যক্কারজনক ঘটনা। ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়নি। এতে শিক্ষার্থী সমাজসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে অপরাধ বাড়িয়ে দিচ্ছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচার আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন