• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় নৌ পুলিশের অভিযানে ৩ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ১৭:১৪ অপরাহ্ণ
হিজলায় নৌ পুলিশের অভিযানে ৩ জেলে আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে বিশেষ অভিযানে ৩ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও প্রায় ১৭০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জানা যায় গত ১৮ আগষ্ট, সোমবার সরকারি নিদের্শনা মোতাবেক হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলের এর নির্দেশে এএসআই শংকর চন্দ্র শীল নেতৃত্বে একটি চৌকস টিম দুপুর থেকে অভিযান পরিচালনা করেন।

হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য ৩ জন জেলেকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।