খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকরনজী বিএনপি দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 1, 2025, 20:53 PM
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকরনজী বিএনপি দোয়া মাহফিল
সংবাদটি শেয়ার করুন....

মোঃ সাদ্দাম হোসেন //অদ্য ০১ ডিসেম্বর ২০২৫, সোমবার।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা ও গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড চরকরনজী বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির বিশিষ্ট নেতা এ্যাড. কাজী মোখলেছুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন—চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কামরুল মৃধা চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ সিকদার যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম সুজন বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রিপন হাওলাদার।

দোয়া মাহফিলের আয়োজন করেন ০৭ নং ওয়ার্ড চরকরনজী বিএনপির নেতৃবৃন্দ—
মোঃ আলিম সিকদার, মোঃ ফারুক জোমাদ্দার, মোঃ আজাদ জোমাদ্দার, আঃ কুদ্দুস মুতাইন, মোঃ বাহাদুর জোমাদ্দার এবং মোঃ তমাল মুতাইন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।