নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত January 31, 2026, 15:56 PM
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন।

বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম মোস্তফা সিকদার। তিনি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত আবদুর রহমান সিকদারের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত হিজলা গৌরবদী ইউনিয়নের চর কুশুরিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।
৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৬০ জন সেনাসদস্য রাত ৩টার দিকে এলাকায় তল্লাশি শুরু করেন।
অভিযানে ১২টি দেশীয় ধারালো অস্ত্র, একটি চাইনিজ কুড়াল ও তিনটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয় এবং মোস্তফা সিকদারকে আটক করা হয়।
সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর বলে জানানো হয়েছে। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।