পূর্ব টুংগীবাড়িয়ায় স্যাটো ক্রিকেট কাপ টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলা রাব্বি শামীম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত January 30, 2026, 20:21 PM
পূর্ব টুংগীবাড়িয়ায় স্যাটো ক্রিকেট কাপ টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলা রাব্বি শামীম
সংবাদটি শেয়ার করুন....

সাদ্দাম হোসেন।

পূর্ব টুংগীবাড়িয়া মাঠ প্রাঙ্গণে আগামী শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব টুংগীবাড়িয়া স্যাটো ক্রিকেট কাপ টুর্নামেন্ট–২০২৬। স্থানীয় ক্রীড়ামোদী তরুণদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাওলা রাব্বি শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক, বরিশাল জেলা যুবদল ও সাবেক সভাপতি, বরিশাল সদর উপজেলা ছাত্রদল।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন জনাব আতাউর রহমান আউয়াল, সিনিয়র সহ-সভাপতি, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল ও সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল সদর উপজেলা ছাত্রদল।

টুর্নামেন্টের উদ্বোধন করবেন জনাব আসাদুজ্জামান মেসকের সোহাগ, সাবেক আহ্বায়ক, টুংগীবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল।

সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোঃ কামাল হোসেন, সাবেক সভাপতি এবং জনাব জাহাঙ্গীর হোসেন নয়ন, সাবেক আহ্বায়ক—টুংগীবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মেহেদী হাসান রাসেল, সাবেক সভাপতি, টুংগীবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল ও আহ্বায়ক, টুংগীবাড়িয়া ইউনিয়ন যুবদল।

সঞ্চালনায় থাকবেন জাহিদুল ইসলাম সাকিল, সভাপতি ও হাসান শিকদার, সাধারণ সম্পাদক—টুংগীবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল।

আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সাজ্জাদ ও বরিশাল জেলা যুবদলের নেতা সাইফুল ইসলাম সুজন

আয়োজক কমিটির ব্যবস্থাপনায় রয়েছেন মোঃ জাহিদুল ইসলাম, মোঃ রাকিব হাওলাদার, মোঃ নাছির হোসেন, মোঃ নাহিদ হাওলাদার, মোঃ এবায়দুল ইসলাম, মোঃ সুজন, মোঃ সুরুজ হোসেন ও মোঃ আরিফ হোসেন।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।