ঈদুল ফিতর উপলক্ষে চরমোনাই ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা বার্তা দিলেন’ মোঃ শাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত March 23, 2026, 16:18 PM
ঈদুল ফিতর উপলক্ষে চরমোনাই ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা বার্তা দিলেন’ মোঃ শাহাবুদ্দিন

Screenshot

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন বাসির সকল ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তরুন সমাজ সেবক ও যুব নেতা শাহাবুদ্দীন হাওলাদার । দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর আনন্দের বার্তা নিয়ে আগত এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, ঈদ মানে ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সাম্য ও সম্প্রীতির শিক্ষা নিয়ে ঈদ আমাদের মাঝে ফিরে আসে।

তিনি আরও বলেন, রোজার মাধ্যমে অর্জিত ধৈর্য, সংযম ও মানবতার শিক্ষা যেন আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয়। ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য,মোঃ শাহাবুদ্দীন হাওলাদার সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের নতুন বারতা।
পরিশেষে তিনি চরমোনাই ইউনিয়ন বাসির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং আগামী দিনের পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।